Sunday , 16 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জ্বালানি তেল পরিবহন করবে না লরিগুলো, আসছে ঘোষণা

প্রতিবেদক
সনি নিউজ
October 16, 2022 11:54 am
জ্বালানি তেল পরিবহন করবে না লরিগুলো, আসছে ঘোষণা

অনলাইন ডেস্ক: ট্যাংকলরি শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র দেওয়া এবং পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে যাচ্ছে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন। সোমবার (১৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দিতে পারে জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত এ সংগঠনটি।

রোববার (১৬ অক্টোবর) ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা বলেন, আগামী ২৩ অক্টোবর সারাদেশের জ্বালানি তেলের ডিপোতে ট্যাংকলরি শ্রমিকরা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করবেন। বিষয়টি দেশবাসীকে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের ট্যাংকলরি সেক্টরকে ২০১৭ সালের ১৬ জানুয়ারিতে শিল্প ঘোষণা করা হয়েছে। এরপর থেকে এ শিল্পে কর্মরত শ্রমিকদের সমস্যাগুলো সরকারকে জানিয়েছি সমাধান করতে। এ বছরের ৬ জানুয়ারি সারাদেশে জ্বালানী তেল পরিবহনে নিয়োজিত ট্যাংকলরি শ্রমিকরা দুই ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করেন। সর্বশেষ ১১ এপ্রিল সরকারের কাছে আমাদের সংশোধিত ১০ দফা দাবি পেশ করা হয়। কিন্তু এ পর্যন্ত আমাদের সঙ্গে কেউ আলোচনা করেনি। আমরা আশাবাদী, সরকার আমাদের দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবে।

বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের ১০ দফা দাবিগুলো হচ্ছে— ট্যাংকলরি শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদান করাসহ শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী শ্রমিকের যাবতীয় রেকর্ডপত্র সংরক্ষণ করা; ট্যাংকলরি শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা; ট্যাংকলরি শ্রমিকদের জন্য পূর্ববর্তী সিদ্ধান্ত ৫ লাখ টাকা দুর্ঘটনা বিমা অবিলম্বে কার্যকর করা; কেন্দ্রীয় ট্যাংকলরি টার্মিনালসহ সারাদেশে সকল তেলের ডিপোর সঙ্গে অত্যাবশ্যকীয় সুবিধাসহ ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ করা এবং ট্যাংকলরি চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা।

এছাড়াও সড়কে যত্রতত্র চলন্ত ট্যাংকলরি থামিয়ে পুলিশি হয়রানি বন্ধ করা; ট্যাংকলরি শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পৃথকভাবে সহযোগিতার ব্যবস্থা করা; ট্যাংকলরি শিল্পে অপরাপর সেক্টরের শ্রমিকদের অনুপ্রবেশ ঘটানো মালিকদের অপচেষ্টা বন্ধ করা; ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নামীয় সংগঠন থেকে ‘ট্যাংকলরি’ শব্দটি পরিহার করা এবং শ্রম আইন, ২০০৬ এর ১৭৯ (৫) ধারা সংশোধন করে শুধুমাত্র ‘দাহ্য পদার্থবাহী ট্যাংকলরির ক্ষেত্রে’ একই প্রতিষ্ঠানে একটির বেশি ইউনিয়ন গঠন করা যাবে না মর্মে সংশোধন করা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ জনকে আটক

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যের প্রতিবাদ ড্যাবের

নজরুল রিমান্ডে, ছেলেসহ খালেককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৩

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে AI Hackathon অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন Algonox, রানার-আপ LazyCoder ও Margin Makers

পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লার্ক কোম্পানির কীটনাশকে পেঁয়াজখেত নস্ট ? 

গাছের পোকা বিক্রি করে বদলে গেছে তাদের জীবন

রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন