সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২৩, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। এ উপলক্ষ্যে মাদ্রাসা মঞ্চ তৈরি সহ মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হচ্ছে। সোমবার বিকেলে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫ বছর পর রাজশাহীতে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের নেতাকর্মীরা আনন্দিত-উচ্ছ্বসিত। মাননীয় নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিনরাত পরিশ্রম করে বিশাল জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। জনসভাটি সফল হবে এবং জনসভাস্থল সহ পুরো শহর লোকে লোকারণ্যে পরিণত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। ২৮টি উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং ৫টি চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যাপক উন্নয়ন দিয়েছেন, আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাবো।

মাঠ পরিদর্শনকালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জালাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলনসহ স্বাচিপ ও বিএমএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভোটগ্রহণ শুরু, দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট

দুর্গাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, পলাতক আসামি গ্রেফতার

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর

নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক,

রাজশাহীতে ৩৬ দিনের শিশুকে নাইন্দের পানিতে ডুবিয়ে হত্যা

রাজশাহীতে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র কর্মী সম্মেলন: সভাপতি মিলু, সাধারণ সম্পাদক মহন

মাছ, মাংস খাওয়া ছাড়লেও শরীরে প্রোটিনের ঘাটতি হবে না, যদি খান ৫ ফল

লাদাখ সীমান্তে পরিস্থিতি ভাল নয়, মোতায়েন করা হয়েছে আরও সেনা,

লাদাখ সীমান্তে পরিস্থিতি ভাল নয়, মোতায়েন করা হয়েছে আরও সেনা

রাজশাহীতে ২ টি ওয়ান শুটারগান ও ফেন্সিডিলসহ কুখ্যাত অস্ত্র কারবারী গ্রেফতার

দেশ থেকে বছরে পাচার হচ্ছে ৭০০ কোটি টাকা