সোমবার , ২৪ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুর্নীতির মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৪, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় কোটি টাকা দুর্নীতির মামলায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলামকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় সোমবার সকালে রাজশাহী বিভাগীয় স্পেশাল আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালতের বিচারক মোছা. ইসমত আরা জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান।
আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন মিয়া মো. নুরুজ্জামান। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হিসেবে জামিনের বিরোধিতা করেন বজলে তৌহিদ আল হাসান বাবলা। এ মামলায় জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকসহ মোট আসামি সাতজন। এদের মধ্যে শুধু আজহারুল ইসলাম আত্মসমর্পণ করলেন। অন্য ছয়জন আসামি এখনও পলাতক আছেন।
দুদকের আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, চাষিদের কাছ থেকে গম না কিনে মিল মালিকদের কাছ থেকে কেনা হয়েছিল। এভাবে প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকা দুর্নীতি করা হয়। এ অভিযোগে দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন ২০২০ সালে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে এ মামলার অভিযোগপত্রও দায়ের করা হয়।
তবে দীর্ঘদিনেও আসামিরা আদালতে হাজির হননি। অবশেষে মামলার ধার্য্য তারিখে আজহারুল ইসলাম হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানি সম্পদবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি হলেন রাজশাহী-৩ আসনের এমপি মিলন

রাজশাহীতে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বললেন ‘আমাদের ওপর অনেক চাপ’

ফাইজারের নির্বাহী প্রধান আবারও করোনা আক্রান্ত

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন 

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান

রাজশাহীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান পরিচালিত