শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৪, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
রাজশাহীতে বিএসটিআই'র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্ব মান দিবস। সারা বিশ্বের সাথে বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’।

পণ্য ও সেবার মান বজায় রাখতে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৯৭০ সাল থেকে বিশ্ববব্যপী ‘আন্তর্জাতিক মান দিবস’ পালন করে আসছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন-আইএসও।

এর চার বছর পর সংস্থাটির সদস্য পদ অর্জন করে বাংলাদেশ। এরপর থেকে আইএসও এর মানদণ্ড অনুযায়ী পণ্যের মান নির্ধারণে কাজ করে আসছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই।

এরই ধারাবাহিকতায় রাজশাহীতে স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে বিশ্ব মান দিবস ২০২২ উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক প্রকৌঃ মোঃ শফিউল্লাহ খান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এনামুল হক, পরিচালক (যুগ্ম সচিব), স্থানীয় সরকার, রাজশাহী বিভাগ ; প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী। ৎ

এবারের মান দিবসের প্রতিপাদ্যের উপর বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রতিপাদ্য বিষয়ের উপর বিএসটিআই এর পরিচালক প্রকৌঃ মোঃ শফিউল্লাহ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতি তার স্বাগত ভাষণে বিশ্ব মান দিবস পালনের উদ্দেশ্য ও
স্বার্থকতা, বিএসটিআই এর কার্যক্রম ও পরিচিতি এবং আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বাংলাদেশে জাতীয় মান প্রণয়নের ক্ষেত্রে বিএসটিআই’র ভূমিকার বিস্তারিত বিবরণ দেন।

প্রধান অতিথি তাঁর ভাষণে বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ,ভোক্তা শ্রেণীর সচেতনতা বৃদ্ধিকরণ, বিএসটিআই’র গুরু দায়িত্ব পালন, গুণগত মান বজায় ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য বজায় রেখে পণ্য উৎপাদন এবং ভোক্তার অধিকার সংরক্ষণ করে টেকসই, উন্নত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে সকলকেই উদাত্ত আহ্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি তাদের বক্তব্যে-সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন যাপনে সঠিক মানের পণ্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আরটিজেএর

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব

রাজশাহীতে রেলওয়ে শ্রমিক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে সরিষার বাম্পার ফলন, দাম পেয়ে চরম খুশি চাষিরা

রাজশাহীতে সরিষার বাম্পার ফলন, দাম পেয়ে চরম খুশি চাষিরা

বৈকালী সংঘের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তিন দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাসিকের গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত, নাগরিক সেবা নিশ্চিতে নির্দেশনা

বাগমারায় র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার