শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে

প্রতিবেদক
sonynews
মার্চ ২৯, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরেরও বেশি ফ্যাসিবাদী শাসনের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। তারা বলেন, পতিত সরকারের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র-জনতার এই গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার অপতৎপরতা শুরু করেছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে এবং সজাগ ও সতর্ক থাকতে হবে। মাহে রমজান উপলক্ষে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা । বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা এবং জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি তৌফিক ইমাম পান্না ও সহসভাপতি মো: সোলাইমান, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সদস্য সচিব বজলুজজামান মোহন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নিবা’হী সদস্য রায়হান ইসলাম রনি, মোস্তাফিজুর রহমান রানা, রাশেদ রাজন, গ্রিন বাংলাদেশ ডেভেলপারের সত্বাধিকারী শওকত আকবর, দৈনিক নতুন প্রভাতের চিফ রিপোর্টার হাবিব আহমেদ, সাবেক ছাত্র নেতা মোসাদ্দেকুল ইসলাম মোসাদ্দেক সহ প্রেসক্লাবের অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪ জন নিহত

ইলন মাস্কের শান্তি প্রস্তাবে কঠোর প্রতিক্রিয়া জেলেনস্কির

মেরুন টি-শার্ট পরা সেই যুবকের পরিচয় জানা গেল

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশে নিয়োগ, চাকরি পেতে যে পরামর্শ দিলেন সারজিস আলম

দেশকে জাহান্নাম’ মন্তব্যকারী বিচারপতি শপথ ভঙ্গ করেছেন: অ্যাটর্নি জেনারেল

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেফতার দাবি

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণআন্দোলনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি'র নিষেধাজ্ঞা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা

জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশ