আন্তর্জাতিক ডেস্ক: । ব্যাপক পরিমাণে মদ বিক্রি হয়েছে পুজোর চার দিন অবাক করেছেন বাংলার সুরাপ্রেমীরা। কোষাগারে মোটা অঙ্কের টাকা যে রাজ্যে ঢুকেছে তাতে কোনও সন্দেহ নেই।
নবমীর হিসেব আগেই জানা গেছিল, এবার সামনে এল রাজ্য জুড়ে ষষ্ঠী থেকে নবমী এই চারদিনের মদ বিক্রির অঙ্ক।
এমনিতেই দশমী ছিল ড্রাই ডে। তাই সেদিন বাদ দিয়ে বাকি চার দিনে অবাক করেছেন বাংলার সুরাপ্রেমীরা। একটি সরকারি সূত্রে খবর, পুজোর চার দিনে মোট ৫৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। দেশি, বিদেশি ও বিয়ার মিলেই এই পরিমাণ মদ বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে। এরফলে মোটা অঙ্কের টাকা যে রাজ্যের কোষাগারে ঢুকেছে তাতে কোনও সন্দেহ নেই বলেও জানা গেছে।
প্রসঙ্গত, শুধুমাত্র যদি নবমীর দিনের পরিসংখ্যান ধরা হয় সেক্ষেত্রে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় রেকর্ড পরিমাণে মদ বিক্রি হয়েছে। কলকাতার উত্তর ভাগে নবমীর দিন মদ বিক্রি হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৭২০ টাকার। এছাড়া বিধাননগর আবগারি এলাকায় বিক্রি হয়েছে ২ কোটি ৯৮ লাখ ১১ হাজার ৪৪২ টাকার মদ।
যদি জেলার পরিসংখ্যান নবমীর দিনের হিসেবে দেখা হয় সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে নবমীর দিন বিক্রি হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার ৪৫৬ টাকার মদ। আবার বারুইপুরে বিক্রি হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকার মদ ও কোচবিহারে নবমীর দিনে মদ বিক্রি হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৫৯১ টাকার। তবে সবচেয়ে বেশি মদ নবমীর দিন বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই শহরে ৫ কোটি ৭৩ লাখ টাকার বেশি মদ বিক্রি হয়েছে।
অন্যদিকে আর এক প্রতিবেশি রাজ্য অসমেও উৎসবের মধ্যে রেকর্ড মদ বিক্রি হয়েছে। গুয়াহাটিতে সর্বোচ্চ পরিমাণে মদ বিক্রি হয়েছে। পুজোর পাঁচদিন ১৬ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে গুয়াহাটিতে। যা অন্যতম রেকর্ড বলেই মনে করছে প্রশাসন। এর জেরে দুর্গাপুজোয় আবগারি দফতর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করল।
সনি বাংলা ডট কম/ইআবি





