Monday , 10 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আগেই বিচ্ছেদ ঘটেছে শাকিব-বুবলীর!

প্রতিবেদক
sonynews
October 10, 2022 3:57 pm

বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আছেন শাকিব-বুবলী জুটি। পর্দার বাইরেও এই জুটি বাস্তব জীবনের দম্পতি, সে খবর প্রকাশ্যে এসেছে কিছু দিন আগেই।

তাদের বিয়ের কথা স্বীকার করে নিজেদের সন্তান শেহজাদ খান বীরের ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শাকিব-বুবলী দুজনই। বুবলী নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে কিছু ছবি পোস্ট করে ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ের দিনটি জানিয়েছিলেন।

আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়। তবে বিয়ে, সন্তানের খবর সামনে এলেও এরই মধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছিল বেশ জোরালোভাবে। তবে গুঞ্জনই সত্যি এবং আর একসঙ্গে নেই শাকিব-বুবলী। সন্তান, বিয়ের কথা স্বীকার করলেও অনেক আগেই তাদের বিচ্ছেদ ঘটেছে।

শাকিব-বুবলীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দেশীয় একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে। যদিও খবরটির সত্যতা কতখানি, সেটি এখন অবধি নিশ্চিত করতে পারেননি কেউ।

আর বিচ্ছেদের ব্যাপারে মুখ খোলেননি শাকিব-বুবলীর কেউই। ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের আগে দুজনের বিচ্ছেদ ঘটেছে বলে দাবি সূত্রগুলোর।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহী নগরীতে কর্মরত ব্যাংকারদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন!

তানোরে র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল নেতার ওপর হামলা

তিস্তা অভিমুখে ২ দিনের কর্মসূচি বিএনপির

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড করলে শ্রমিকরা বসে থাকবে না, রাজশাহীতে শাজাহান খান