বুধবার , ২৪ জুন ২০২৬ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসকের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

প্রতিবেদক
sonynews
জুন ২৪, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
রাসিক প্রশাসকের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থীদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার বর্জ্য শাখায় কর্মরত কর্মচারীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন পরিদর্শনে আসেন। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তারেক রহমান নগরবাসীর সেবা সুনিশ্চিত করতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমরা পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, সবুজ ও স্বাস্থ্যকর নগরী গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাসিকের নিয়মিত বর্জ্য সংগ্রহ করে অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা রয়েছে।রাসিক প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে জনগণের সেবার মান আরও বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ধারণা ও কার্যকর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ পৌরসভাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সভায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদা পারভীন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম সহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো

রাজশাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানীকে হত্যা

এনসিপি রাজশাহী জেলা কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভার প্রেস রিলিজ

নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএমডিএতে রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, মামলা ও অস্থিরতার সৃষ্টি!

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

রাজশাহীতে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাসিকের সহযোগিতা

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

আবারও আলোচিত ওসি মাহবুব আলমের বিরুদ্ধে তার স্ত্রীর গুরুতর অভিযোগ

রাজশাহীতে দিঘাপতিয়া জমিদারবাড়ি ভাঙার সময় রহস্যময় সুড়ঙ্গ উদ্ঘাটন

ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করলেন আরডিএর চেয়ারম্যান