রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১৩, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ
সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেরিতে অর্থ প্রদানের শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা। বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সৌদি উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয় উত্থাপন করেন। পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন।

সৌদি উপমন্ত্রী প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে।
ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপো ২০৩০-এ সৌদি আরবকে বহুপাক্ষিক সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এ সময় উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৯৯৯ এ কল, যৌনপল্লী থেকে উদ্ধার হলো তরুণী

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

রাজশাহীতে সরকারি নথি জাল করে জমি নিবন্ধন

টাঙ্গাইলে খোলস পাল্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আ.লীগের ৩ নেতা

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

জুলুম-অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না

রাজশাহী নগরীতে ১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর সোলাইমান

রাসিক ১৯ নং ওয়ার্ড থেকে মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থী সুমন