মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আসাম কলোনিতে চোরের কৌশল ব্যর্থ, সাইকেলসহ পুলিশের হাতে জনি

প্রতিবেদক
sonynews
জুন ২৩, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকায় একটি বাইসাইকেল চুরির সময় চোরাইকৃত বাইসাইকেলসহ এক চোরকে আটক করেছে চন্দ্রিমা পুলিশ।

আটককৃত ব্যক্তি হলেন-রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত জাফর আলীর ছেলে মো. শাহিন হোসেন ওরফে জনি (৪৫)।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ জুন সকাল আনুমানিক ৭টায় কেটি এগ্রোভেট লিমিটেডে কর্মরত অফিস সহায়ক নূহাশ আল-মাহিম তার ব্যবহৃত বাইসাইকেলটি প্রতিষ্ঠানের নিচতলায় কেচি গেটের ভেতরে রেখে কর্মস্থলে যোগ দেন। পরে দুপুর আনুমানিক ১টার দিকে একই প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মো. আল আমিন অফিসে প্রবেশের সময় দেখতে পান, এক অপরিচিত ব্যক্তি গেট খুলে বাইসাইকেলটি নিয়ে রাস্তার ওপারে যাওয়ার চেষ্টা করছেন।

সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাইসাইকেলটি অন্য একজনের বলে দাবি করলেও কিছুক্ষণ পর নূহাশ আল-মাহিম ঘটনাস্থলে এসে বাইসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন। পরে স্থানীয়দের সহায়তায় শাহিন হোসেন জনিকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়।

খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং চোরাইকৃত একটি লাল রঙের দূরন্ত ব্র্যান্ডের বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মো. আল আমিন বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বন্যার্তদের সহায়তায় শিরোইল কলোনি যুব সংঘের উদ্যোগে নগদ অর্থ প্রাদন

গাছ লাগানোর সরকারি কর্মসূচির মধ্যেই ১২ বছরের পাইকর গাছ কাটা, প্রশ্ন সমাজসেবা কমপ্লেক্সে

২০ কর্মকর্তা নিয়োগ দিয়ে বিপাকে নেসকো কর্তৃপক্ষ, বাড়ছে ক্ষোভ

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে: বুবলী

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

চিলমারীতে আমন মৌসুমে সারের সংকট, দিশাহারা কৃষক

বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ-২০২৫

আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএস সালাহউদ্দিনের মামলা

রাজশাহীতে বিয়ের দাবিতে ৫ দিন থেকে অনশন কলেজ ছাত্রীর