শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৮, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

টি–টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমে দুজনই ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। দুজন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার সুবিধাটা নিতে পারেননি তাঁরা। ভারতীয় স্পিন তাঁরা খেলেছেন ক্রিজ থেকে।

ফারজানা ৩০ রান করেছেন ৪০ বল খেলে। মুর্শিদার ২১ রান এসেছে ২৫ বলে। ম্যাচের ভাগ্য ভারতের দিকে হেলে পড়ে তখনই। এরপর অধিনায়ক নিগার সুলতানা ২৯ বলে ৩৬ রান করে শুধু ব্যবধানটাই কমিয়েছেন। আর বাকিরা ছিলেন আসা–যাওয়ায় ব্যস্ত।

শেষ পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শেফালি বর্মা দুটি করে উইকেট নিয়েছেন।
ভারতীয় ইনিংসের শুরুটা ছিল ভিন্ন।

পাকিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচে পরীক্ষা–নিরীক্ষা করতে গিয়ে নিয়মিত ব্যাটিং অর্ডার পাল্টে ছিল ভারত। বাংলাদেশের বিপক্ষে সেটা করেনি ভারত, নারী দলের পরিচিত নামগুলোই দেখা গেল টপ অর্ডারে।

শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রদ্রিগেজ—টপ অর্ডারের এই তিন ব্যাটার মিলেই ভারতীয় ইনিংসের সিংহভাগ রান করলেন।

ভারত তাদের নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌরকে বিশ্রাম দেয়, অধিনায়কত্ব করেন স্মৃতি। উদ্বোধনে নেমে ব্যাটিংয়েও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। শেফালিকে নিয়ে ব্যাটিং পাওয়ার–প্লেতেই তোলেন ৫৯ রান।

এ সময় ভারত বাউন্ডারিই মেরেছে ৯টি। এবারের এশিয়া কাপে এটিই কোনো দলের সবচেয়ে সফল পাওয়ার–প্লে।

দুই ভারতীয় ব্যাটারের দাপট অব্যাহত থাকে ১২তম ওভার পর্যন্ত। দারুণ বোঝাপড়ায় এগোতে থাকা উদ্বোধনী জুটিতে হঠাৎই ছন্দপতন।

আর তাতেই রান আউট দারুণ খেলতে থাকা স্মৃতি মান্ধানা। ৩৮ বল খেলে ৬টি চারে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন তিনি।

বাংলাদেশ দলের দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ ভারতকে চেপে ধরেন তখনই। এক প্রান্ত থেকে ফাহিমার আঁটসাঁট বোলিং, আরেক প্রান্ত থেকে রুমানার আক্রমণ—দুইয়ের মিশেলে ভারতের রানের গতি কমে আসে।

উইকেটও হারায় তারা। রুমানা তো রিচা ঘোষ আর কিরন প্রভুকে ১৭তম ওভারের শেষ দুই বলে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। কিন্তু পরের ওভারের প্রথম বলে জেমাইমার রিটার্ন ক্যাচ ফেলে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন রুমানা।

জেমাইমাও সুযোগ পেয়ে ইনিংসের শেষ দুই ওভারে ভারতের রানটাকে নিয়ে যান দেড় শর ওপারে। ২৪ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে জেমাইমা ছিলেন অপরাজিত।

৩ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রুমানা ছিলেন বাংলাদেশের সেরা বোলার। সালমা খাতুন শেষে এসে ১টি উইকেট নিয়েছেন। তবে কোনো উইকেট না পেলেও ৪ ওভারে ২১ রান দেওয়া ফাহিমা ভারতীয়দের চাপে রাখতে পেরেছেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে শহীদ জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Design is not just what it looks like and feels like and feels.

টিকেট চাওয়ায় রেলের জিএমকে নারী যাত্রীর ধাক্কা!

রাজশাহী নগরীর বাজে কাজলায় ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাকে যুবকের মৃত্যু

রাজশাহীতে প্রশিক্ষক মুন্নী আকতারের বিরুদ্ধে হাজিরা জালিয়াতির অভিযোগ, অধ্যক্ষ শফিকুলের ভূমিকা প্রশ্নবিদ্ধ

কারাগার থেকে মুক্তি পেয়েই স্ত্রীর মরদেহ দেখতে ছুটে গেছেন চাঁদ

নগরীতে বিএনপি নেতার মৃত্যুতে ভূমিমন্ত্রী মিনুর শোক

সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে গুম-খুনের দেশ বানিয়েছে: সাকি

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সংগঠন শক্তিশালী করছে তৃণমূলে: রাজশাহী মহানগর সংবাদ সম্মেলন