Monday , 27 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারপ্রাপ্ত থেকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন জনি

প্রতিবেদক
sonynews
April 27, 2026 7:54 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে একই ইউনিটের আহ্বায়ক করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করে আসা শরিফুল ইসলাম জনির সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার মূল্যায়ন করেই তাকে ইউনিটের পূর্ণাঙ্গ আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

শরিফুল ইসলাম জনি এর আগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি মহানগর যুবদলে আসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়ে। পরবর্তীতে ভারপ্রাপ্ত আহ্বায়ক হন। এবার আহ্বায়ক হিসেবে পূর্ণ দায়িত্ব পেলেন। এজন্য তিনি বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অধ্যক্ষ মাঞ্জালের আড্ডাখানায় পৌনে দুই কোটি টাকা লুটপাট

রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

সাইবার নিরাপত্তা আইনে মামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন আরটিজেএর

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

রাবিতে শিক্ষক নিয়োগে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা, শিক্ষকদের অসন্তোষ

রাজশাহীতে বিকেএসপির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর

২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

নগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

গভীর সমুদ্রে অজানা সন্ধান অক্টোপাসের-সংসার