শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী-ঢাকা এসি টিকিটে ২০০ টাকা বাড়তি, নন-এসি এখনো অপরিবর্তিত

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৫, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে সরকার। এতে রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের টিকিটের দাম বেড়েছে ২০০ টাকা। আগে এই রুটে বাসের ভাড়া ছিল ১ হাজার ১০০ টাকা।

বৃহস্পতিবার দুপুর থেকে ভাড়া নেওয়া হচ্ছে ১ হাজার ৩০০ টাকা। তবে নন-এসি বাসের ভাড়া শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত বাড়েনি।

গ্রামিন ট্রাভেলসের কাউন্টারে গিয়ে দেখা গেছে, এসি বাসের নতুন টিকিটের দাম লেখা একটি কাগজ টানিয়ে রাখা হয়েছে। কাউন্টার মাস্টার মুস্তাক আহমেদ জানান, আগে ১ হাজার ১০০ টাকা ভাড়া ছিল। সেটি ২০০ টাকা বাড়ানো হয়েছে। তবে নন-এসি বাসের টিকিটের দাম আগের মতোই ৭০০ টাকা আছে। মালিকপক্ষ এখনো নন-এসি বাসের টিকিটের দাম বাড়ানোর নির্দেশনা দেয়নি।

ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের এসি বাস নেই। তাঁদের নন-এসি বাসের টিকিটের মূল্য ৭০০ টাকা। তেলের দাম বৃদ্ধি এবং ভাড়া বৃদ্ধির পরও আজ শনিবার পর্যন্ত  এ দামেই টিকিট বিক্রি করা হচ্ছে। এই রুটের লোকাল বাসগুলোয়ও টিকিটের দাম বাড়ানো হয়নি।

শিশির এন্টারপ্রাইজের ম্যানেজ ডাবলু জানান, তাঁরা ৩৫০ টাকায় যাত্রী পরিবহন করেন। আগে এ ভাড়া ছিল, এখনো সেটাই আছে। ভাড়া বৃদ্ধির ব্যাপারে কোনো কাগজপত্র পাননি বলে আগের ভাড়াই নিচ্ছেন।

ডাবলু জানান, ঢাকা-রাজশাহী যেতে-আসতে একটি বাসে ১২০ লিটার ডিজেল লাগে। ডিজেলের দাম বেড়েছে বলে ভাড়াও বাড়াতে হবে। দু-এক দিনের মধ্যে নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানান তিনি।

নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে পরিবহন শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠকে সরকার এ সিদ্ধান্ত নেয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত