মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“বোমা হামলা চালিয়ে টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়া: গ্রেপ্তার ১

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলা পরিষদে গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম মো. জামাল উদ্দিন (৩৮), তিনি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ভূগরইল গ্রামের মো. কাশেম মোল্লার ছেলে।
গতকাল ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবা উপজেলায় ১২টি হাটের বাংলা ১৪৩২ সনের জন্য ইজারার দরপত্র জমা নেওয়ার সময় পবা উপজেলা পরিষদের ইউএনও অফিসে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স ভাঙচুর করে এবং দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়।

এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে একজন গুরুতর আহত হন। পরে পবা উপজেলা কর্তৃপক্ষ শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে শাহমখদুম থানার ভূগরইল গ্রামে নিজ বাড়ি থেকে মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো

ঘুষ ছাড়া প্ল্যান পাস হয়না আরডিএতে ছদ্মবেশে দুদকের অভিযান

রাজশাহীতে ‘অধিকার’-এর মানববন্ধন গুম প্রতিরোধ আইন পাস ও ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবি

বাড়ি গাড়ি মার্কেট ফ্ল্যাট- কী নেই ওদুদের!

পেঁয়াজ নিয়ে কোরআন-হাদিসে যা বলা হয়েছে

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অভিভাবকদের করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

রাজশাহীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার

৪ দফা দাবিতে বিএমডিএ কার্যালয় ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম, অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন