মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করবে রুয়েটের এ্যলামনাই ওয়েবসাইট

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৭, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় নিজ দপ্তরে এ্যলামনাই ওয়েবসাইটের উদ্বোধন করেন।

এ্যলামনাই গ্রুপে যুক্ত হতে alumni.ruet.ac.bd এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। প্রভিশনাল সার্টিফিকেট (পিভিসি) ভেরিফাই করার মাধ্যমে এ্যলামনাই ডট রুয়েট ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে সংযুক্ত হতে পারবেন যে কোন সাবেক শিক্ষার্থী। বাংলাদেশ সহ সারা বিশ্বে রুয়েটের লক্ষাধিক শিক্ষার্থীরা নিজে উদ্যোক্তা হিসেবে অথবা বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন। তাদেরকে একটি প্লাটফর্মে নিয়ে আনার জন্য রুয়েটের এই উদ্যোগ। ক্যারিয়ার প্ল্যানিং এবং এ্যলামনাই প্লেসমেন্ট সেন্টারের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের সহযোগিতায় রুয়েট অফিসিয়াল এ্যলামনাই ওয়েবসাইটটি তৈরি করেছে।

ক্যারিয়ার প্ল্যানিং এবং এ্যলামনাই প্লেসমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বে রুয়েটের লক্ষাধিক শিক্ষার্থীরা নিজে উদ্যোক্তা অথবা বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ পদে কর্মরত রয়েছেন। তাদেরকে একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য রুয়েটের এই উদ্যোগ। এই ওয়েবসাইটের মাধ্যমে একজন এ্যলামনাই শিক্ষার্থী অপর এ্যলামনাই শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারবেন।

একজন এ্যলামনাই অপর বিশ্বের যে কোন প্রান্তে থাকা অপর এ্যলামনাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। জব পোস্ট করতে পারবেন। জব সার্চ করতে পারবেন। নিজের লেখা ব্লগ পোস্ট করতে পারবেন। অসুস্থ রোগীর জন্য প্রয়োজনে রক্তের চাহিদা তুলে ধরতে পারবেন। রুয়েট প্রশাসনের দেয়া তথ্য একত্রে সকল এ্যলামনাই শিক্ষার্থীরা পেতে পারবেন, এমনকি তারা নিজেরাও সকলকে একত্রে তথ্য দিতে পারবেন। দুর্যোগ বা মানবিক সহায়তার ক্ষেত্রে ফান্ড রেইজেও এই ওয়েবপেজটি দারুন ভাবে কাজে দিবে। বিভিন্ন ইভেন্ট অর্গানাইজের ক্ষেত্রে প্রচারণা হিসেবে কাজে দিবে এই ওয়েব পেজ।

রুয়েটের সাবেক শিক্ষার্থীরা নিজেরা এই ওয়েবসাইটে সংযুক্ত হবার পাশাপাশি অন্য সাবেক শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করবেন বলে আশা করছেন রুয়েট প্রশাসন।

এ্যলামনাই ওয়েবসাইট উদ্যোধনীতে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, যানবাহন শাখার প্রশাসক অধ্যাপক মো. ওয়াহেদুল ইসলাম তুষার, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত