সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাবির নতুন উপাচার্য ড. ফরিদুল ইসলাম

প্রতিবেদক
sonynews
মার্চ ১৬, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল চারটার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাচার্য হিসেবে নিয়োগের বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হাতে পাননি বলে উল্লেখ করেন তিনি।

এর আগে উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানের নাম চূড়ান্ত হয়েছে।জাতীয় সংবাদ

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মামুনুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন