রবিবার , ৮ মার্চ ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৫৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স

প্রতিবেদক
sonynews
মার্চ ৮, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীতে গ্রাহকের আস্থা ও প্রতিশ্রুতি রক্ষায় ৫৬ লাখ টাকার মৃত্যু দাবি ও মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

রোববার (৮ মার্চ) বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় জেলার ৬৭ জন মেয়াদপূর্তি গ্রাহক ও একজন মৃত্যুদাবি গ্রাহকের নমিনীর হাতে চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, বীমা মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময়মতো গ্রাহকের দাবি পরিশোধ করা হলে বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বতন মহা ব্যবস্থাপক মো. তানভীর আল আজাদ নাঈম। তিনি বলেন, ২০০০ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭৭ লাখ গ্রাহকের দাবি পরিশোধ করেছে এবং প্রায় দেড় লাখ গ্রাহকের মৃত্যু দাবির অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মো. রজব আলী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. সেলিম রেজা এবং রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক প্রোভিপি মো. মোসাদ্দেকুল ইসলাম।
বক্তারা বলেন, সময়মতো দাবি পরিশোধ গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা শিল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করে। চেকপ্রাপ্ত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সেবার মান ও স্বচ্ছতার প্রশংসা করেন। পরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কোম্পানির গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

মিসরের গোপন তথ্য ফাঁস, ইসরায়েলিদেরই তোপের মুখে নেতানিয়াহু

রাজশাহীতে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির ৮৮ শতাংশই পলাতক

রাজশাহীতে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল

রাজশাহীতে পারিবারিক নির্যাতনের শিকার কর কর্মকর্তা, রামেকে ভর্তি

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

দুর্গাপুরে সন্ধ্যার পরে সার প্রয়োগের ফলে বেগুনের ক্ষেত নষ্ট, কপালে হাত কৃষকের

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত