শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ

প্রতিবেদক
sonynews
মার্চ ৬, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা থাকলে স্বল্প সামর্থ্যও বাধা হয়ে দাঁড়ায় না—এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর শিরোইল কলোনি ২ নম্বর গলি এলাকার যুবক মধু। নিজের উদ্যোগ ও নিজ অর্থায়নে ৫১ কেজি দুধ ও ৫ কেজি চাল দিয়ে সুস্বাদু ও খাঁটি স্বাদের পায়েস রান্না করে রোজাদারদের মাঝে বিতরণ করেন তিনি।

জানা যায়, মধু একটি প্রতিষ্ঠানে ওয়াসফিডে ডেইলি বেসিক কর্মচারী হিসেবে কাজ করেন এবং স্বল্প বেতনের চাকরি করেন। সীমিত আয়ের মধ্যেও মানুষের জন্য কিছু করার প্রবল ইচ্ছা থেকেই তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। দীর্ঘদিন ধরে তার মনে ছিল পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর রহমতে সেই ইচ্ছা বাস্তবে রূপ নেয়।

অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়। এরপর উপস্থিত রোজাদারদের মাঝে এক গ্লাস করে পায়েস এবং একটি করে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।

এ উদ্যোগ বাস্তবায়নে মধুকে সার্বিকভাবে সহযোগিতা করেন শকুর, শাহীন ও ডলারসহ এলাকার আরও অনেকেই। তাদের সহযোগিতায় আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বল্প আয়ের চাকরি করেও মধুর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

এ বিষয়ে মধু বলেন, মানুষের মাঝে কিছু বিতরণ করতে পেরে আমি আত্মতৃপ্তি পেয়েছি। আল্লাহর অলিদের আদর্শকে ভালোবাসি এবং তাদের পথ অনুসরণ করার চেষ্টা করি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রামেকে দুই ইন্টার্ন চিকিৎসক বরখাস্ত, তদন্ত কমিটি

জমকালো আয়োজনে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫

একইদিনে মুক্তি পাবে বাংলাদেশেও শাহরুখের ‘জওয়ান সিনেমা

ডিবি পুলিশের অভিযানে ২ সাইকেল চোর গ্রেপ্তার

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও দোয়া মাহফিল

রাজশাহীতে রাসেলস ভাইপারের কামড় খাওয়া সেই কৃষক এখন সুস্থ

ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের

রাজশাহী মহানগর জামায়াতের জওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

রাজশাহীতে আন্তজেলা ডাকাত সন্দেহে আটজন আটক, গণপিটুনিতে একজন নিহত—সাতজন হাসপাতালে