Monday , 2 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১১ বছরের স্কুলছাত্রের লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যার অভিযোগ

প্রতিবেদক
sonynews
March 2, 2026 10:19 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের ধরমপুর বিল এলাকার একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আদিব আহনাফ স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে এবং ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (২ মার্চ) ভোরে স্থানীয় কৃষকেরা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কর্ণহার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১ মার্চ) রাতে আদিব তার দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত গভীর হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। প্যান্টের বেল্ট গলায় পেঁচানো অবস্থায় পাওয়া যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

কর্ণহার থানার ওসি হাবিবুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।” পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিহতের মামা মোকছেদ আলী অভিযোগ করে বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যা। শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর নজরদারি ও পদক্ষেপ প্রয়োজন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নিনির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন

২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

দৌলতপুরে মাদক-অস্ত্রবিরোধী অভিযান জোরদার, ওসির তৎপরতার প্রশংসা বিএনপি নেতার

৯ হাজার ৯ ভোট নিয়ে নৌকার কাছে ট্রাক থেমে যায় মাহির

১৯ বছর পর পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার

রাখাইন পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’র কথা কূটনীতিকদের জানালো ঢাকা

দাবি না মানলে কর্মবিরতির হুসিয়ারি নেসকো আউটসোর্সিং কর্মচারীদের

মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশা