মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাখাইন পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’র কথা কূটনীতিকদের জানালো ঢাকা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে কর্তৃত্ব প্রতিষ্ঠায় সংঘাতে লিপ্ত হয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। দুই পক্ষের এই সংঘাতের জেরে মিয়ানমার থেকে গোলা-গুলি এসে পড়ছে বাংলাদেশের সীমানায়। এমনকি মিয়ানমারের হেলিকপ্টারও বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। রাখাইনে সংঘাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগের কথা কূটনীতিকদের জানানো হয়েছে।

ঢাকায় ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিংয়ের সময় উদ্বেগের কথা তুলে ধরেন সচিব।

সূত্র মতে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিয়ে পররাষ্ট্র সচিবের দপ্তরে ব্রিফিংয়ে অংশ নেন ইউরোপের কূটনীতিকরা। ব্রিফিংয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইইউ রাষ্ট্রদূতসহ ইউরোপের আরও কয়েকটি দেশের কূটনীতিকরা ছিলেন। আলোচনায় রাখাইনের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ।

পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট এবং রাখাইনের অবনতিশীল পরিস্থিতি কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে তাদের।

এদিকে, রাখাইনে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন রোহিঙ্গারা। যদিও নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে সীমান্ত এলাকায়।

সর্বশেষ - রাজশাহী