মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মালয়েশিয়াগামী ট্রলারডুবি আরও এক শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৪, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উখিয়ার মনেখালী খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উখিয়ার ইনানী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অলিউর রহমান এ তথ্য জানান। তিনি আরও জানান, আনুমানিক ৪-৫ বছরের শিশুটি মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে নিখোঁজ শিশুদের একজন বলে জানা গেছে।

এর আগে এ ঘটনায় ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়। সাঁতার কেটে কূলে আসা ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের পুলিশে সোপর্দ করেছে কোস্টগার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৮ নারীসহ ৪১ রোহিঙ্গা এবং ৪ বাংলাদেশি রয়েছেন।

আর এই ৪ বাংলাদেশি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদ জানান, উদ্ধার রোহিঙ্গাদের দেয়া তথ্যমতে, ৪ বাংলাদেশি দালাল চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, উদ্ধার লোকজনের দাবি, উপকূল থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। যেখানে শতাধিক মালয়েশিয়াগামী ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তানোরে বিদ্যুৎস্পৃষ্টে ৭ গরু ও ২ শেয়ালের মৃত্যু, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

বাহাত্তরের সংবিধানই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার ভিত্তি তৈরি করেছে: ফারুক ওয়াসিফ”

The Right Hand of Business IT World

দেশের প্রচলিত আইনেই চিন্ময় গ্রেপ্তার হয়েছেন: এদিকে কুমিরের কান্না কাঁদছেন হাসিনা: রিজভী

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

কমিউনিটি পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে: আরএমপি কমিশনার

রেকর্ড পারিমাণ বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাজশাহীর নিম্নাঞ্চল

ক্যান্ট: পাবলিক স্কুলে ছু’রি নিয়ে শিক্ষকের ওপর হামলা ছাত্রীর