Thursday , 20 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

প্রতিবেদক
সনি নিউজ
October 20, 2022 10:28 am
মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক: মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়া প্রতি সপ্তাহের শনিবার লার্ভিসাইড ডে পালন করা হবে। বুধবার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। সভায় উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কমিটির সদস্য সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং (মশক) জুবায়ের হোসেন।

সভায় জানানো হয়, মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। মশার লার্ভা ধ্বংসে প্রতি সপ্তাহের শনিবার কীটনাশক স্প্রে করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাননীয় মেয়র মহোদয়ের আহ্বান সম্বলিত সচেতনতামূলক মাইকিং করা হবে। ড্রেনের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে। সভায় থেকে সকল সরকারি, স্বায়িত্ত্বশাসিত, আধা-স্বায়িত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ির নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার অনুরোধ জানানো হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

ব্রিটিশ হাইকমিশনার ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের মধ্যে সভা অনুষ্ঠিত

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পানি, খাবার, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বন্ধ! ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় মানবিক বিপর্যয়ের শঙ্কা

শিশুটি আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম

রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীতে এক হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে এক হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন