রবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন নারিকেলবাড়িয়া এলাকায় মাদকাসক্ত ছেলের হাতে মা খুনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে মো. সুমন আলী (৪০) নামের এক ব্যক্তি তার মা সোহাগী বেগমকে (৬০) ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন।

নিহত সোহাগী বেগম ওই এলাকার মৃত আজিজুল ইসলামের স্ত্রী। তিনি বিধবা ছিলেন এবং দীর্ঘদিন ধরে ছেলের নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা রাস্তায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর দরজা বন্ধ করে আত্মগোপনে থাকা অভিযুক্ত সুমন আলীকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুমন আলী দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের অন্য সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এছাড়া তিনি চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় তার কাছে ধারালো অস্ত্র হাসুয়া ছিল বলেও জানান স্থানীয়রা।

পরিবারের ছোট ছেলে রবিউল ইসলাম মানিকের স্ত্রী মোসা. শান্তি জানান, সুমন নেশাগ্রস্ত হওয়ার কারণে তার চার স্ত্রীই তাকে ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য শাশুড়ির ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। তাকে সুস্থ করার উদ্দেশ্যে এর আগে জেলেও পাঠানো হয়েছিল। তবে জেল থেকে বের হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন সুমন।

তিনি আরও জানান, সম্প্রতি আবারও শাশুড়িকে মারধর ও হুমকি দিচ্ছিলেন সুমন। বিষয়টি নিয়ে পরিবার পুলিশে দেওয়ার সিদ্ধান্তও আলোচনা করেছিল। কিন্তু শনিবার রাতে শাশুড়িকে কুপিয়ে হত্যার পর মরদেহ টেনে রাস্তায় ফেলে দেন তিনি।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। হত্যাকাণ্ডে জড়িত ছেলেকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহতের অপর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত সুমন আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

ইফতেখার আলম বিশাল
০১ ফেব্রুয়ারি ২০২৬
০১৭৭৫৫৮৯৫৫৮

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে নির্মমভাবে হত্যা: সমাজ কোথায় যাচ্ছে?

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেননি, মেয়ের শোক সইবেন কী করে?

মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মার চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

গুমের তদন্ত শৃঙ্খলা বাহিনীর হাতে নয়, মানবাধিকার কমিশনে দেওয়ার দাবি

চারদিন ধরে ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা রাজশাহীতে

রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান

আরএপির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১