Thursday , 29 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত

প্রতিবেদক
sonynews
January 29, 2026 5:38 pm

অনলাইন ডেস্ক: বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করবো পেটের ভেতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনি পথসভায় যোগ দিয়ে ডা. শফিকুর রহমান এই প্রতিশ্রুতি দেন।

নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের।

চাঁদাবাজি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিলো। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপির সরকারে ছিলো। বিএনপি যদি এতোই খারাপ হয় ওই দুজন কেন পদত্যাগ করেনি।

জামায়াতের আমির কারওয়ান বাজারের সমাবেশে জানান, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় ‘জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি’ এবং ‘মন্ত্রণালয় বাঁচাতেই’ দায়িত্বও ছাড়েননি।

তিনি বলেন, দু একজন নেতা বলছেন, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। বেঁচে যাক দুর্নীতির হাত থেকে, রক্ষা পাক।

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনি ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“টেন্ডারে ‘ছায়া-অংশগ্রহণ’: পলাতক আসামিকে ইজারা দেওয়ায় উত্তাল রাজশাহী”

উচ্ছেদে ক্ষোভ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

”বিডিএসএস থেকে পদত্যাগ করলেন রাবি নেতারা, ঢাকা কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাবের প্রতিবাদ”

রাজশাহীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান তিন আসামী গ্রেফতার

রামেবির নতুন ভিসি জাওয়াদুল হকের যোগদান

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুদকের অনুসন্ধানে নেসকো: আইসিটি কর্মকর্তাদের নিয়োগের গুরুত্বপূর্ণ নথি গায়েব

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র

রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী ও রাসিক মেয়র