সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৬, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শাহমখদুম থানা বিএনপির উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে নগরীর সপুরা এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি সপুরা থেকে শুরু হয়ে ম্যাচ ফ্যাক্টরি, বিজিবি ক্যাম্প ও শালবাগান এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সপুরায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলজুড়ে বিএনপির দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায় নেতাকর্মীদের। এ সময় ‘তারেক রহমানের আগমন, গণতন্ত্রের জাগরণ’, ‘ভোটাধিকার ফিরিয়ে দাও’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

শাহমখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারেক রহমানের আগমন রাজশাহীর রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

এছাড়াও উপস্থিত ছিলেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএসটিআইর অভিযানে মিষ্টির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বোয়ালিয়া মডেল থানার ওসি ডিবিতে বদলি

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড

রাসিকের সৌন্দর্যবর্ধন গাছ কর্তনকারী গ্রেফতার

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা