সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি নেতা চাঁদের ৩ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির বিতর্কিত নেতা আবু সাইদ চাঁদকে অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আল্লাম এ রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবু সাঈদ চাঁদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকাকালীন ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার কথা বলে। তিনি ১৩ জনের কাছে থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে।

২০০৭ সালে চারঘাট উপজেলার চকগোচর এলাকার মাসুদ রানা এ নিয়ে মামলা করেন। সেই মামলায় আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলিম উদ্দিন ও ওয়াজ নবীকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, এই মামলার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত না। এ মামলায় অন্য দুইজন শিক্ষকও অভিযুক্ত ছিলেন। এটি একটি ভোকেশনাল স্কুলের নিয়োগের মামলা ছিল। এখানে তার কোনো সই ছিল না। তিনি ওই সময় চেয়ারম্যান ছিলেন, এটাই তার অপরাধ। এজন্যই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়। ওই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ। সেখানে তার দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মামলা হয়। এরপর গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

তিন দেশে সাইফুজ্জামানের ৬২০ বাড়ি, সিআইডির অনুসন্ধান শুরু

রাজশাহী পাইলিং মালিক এসোসিয়েশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সড়ক পরিবহন সমিতির মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে ১৩ নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর রাস্তা এখন ভয়ংকর মৃত্যুফাঁদ

যুবদলের পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা আটক 

রাজশাহীতে কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতে কাজ করার আগ্রহ প্রকাশ ইন্দোনেশিয়ার

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৬

নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

বজ্রপাত থেকে বাঁচার ‘কৌশল’ জানাল আবহাওয়া অফিস