শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সীমান্তে অস্ত্রের চালান জব্দ: বিদেশি পিস্তল ও গুলিসহ মোটরসাইকেল উদ্ধার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্রের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী রাওথা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার করে বাংলাদেশে আনা হচ্ছিল।

বিজিবি রাজশাহী ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারী ব্যক্তি একটি মোটরসাইকেলসহ অস্ত্রগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেল তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন নদীপথ ব্যবহার করে একটি অস্ত্রের চালান সীমান্ত অতিক্রম করতে পারে। এ তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন বিওপির সদস্যরা সমন্বিতভাবে অ্যাম্বুশ করে অবস্থান নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোরের দিকে বাঘা থানাধীন রাওথা–পিরোজপুর এলাকায় একটি মোটরসাইকেলে সন্দেহভাজন একজনকে চলাচল করতে দেখা যায়। তাকে থামানোর চেষ্টা করা হলে তিনি পালিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ১ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ১০টি বেইজ ক্যাম্প, ২৮টি প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিটের সদস্য, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও একটি ফার্স্ট পেট্রোল ক্রাফট মোতায়ন করা হয়েছে।

এছাড়া সীমান্তের ১৬টি বিওপির প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭০০ জন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহীতে ইউএনডিপি’র সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

দারুসায় দুদিনব্যাপী ঈদ উৎসব, গ্রাম্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আরেক ভারতীয় কৌতুক অভিনেতার মৃত্যু

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

সাবেক নারী এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

রাজশাহীতে মোটরসাইকেল, সিএনজি সংঘর্ষে ভাঙরি ব্যবসায়ী নিহত: আহত ২

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি

যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজী, সাধারণ সম্পাদক লিলি

রাজশাহীতে তীব্র শীতের দাপট, তাপমাত্রা নেমে এলো ৭ ডিগ্রিতে

রাজশাহীতে নাদিম বক্সিং একাডেমির যাত্রা শুরু

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেল আরহী নিহত