শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী জেলা মিশুক সিএনজি মালিক সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জুলাই আন্দোলনের শহীদদের এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বাদ আসর নগরীর কোর্ট স্টেশন মোড়ের কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ সকলের আত্মার শান্তি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ শরীফ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে মাদ্রাসার ছোট ছোট শিশুদের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশকে করে তোলে ধর্মীয় ও আবেগঘন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অকিউল ইসলাম পরশ, মিজান, ইসমাইল, হাবিব, মোমেন, আবু আহমেদ এবং লালটু (সাবেক ছাত্রদল সভাপতি, নিউ ডিগ্রি কলেজ)। এছাড়াও রেলগেট সিএনজি স্ট্যান্ডের সিএনজি মাস্টার বিন্দু, বিপ্লব, পল্টু, মাইনুল, খোরশেদ, তুহিন ও কনকসহ পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজকরা বলেন, জাতীয় নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং সন্ত্রাসী সহিংসতার শিকার নিরীহ মানুষের স্মরণে এ ধরনের দোয়া মাহফিল সমাজে মানবিকতা, প্রতিবাদ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রুয়েটে বিশেষ দোয়া অনুষ্ঠিত

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

১৬ জনকে চাকরি দেবে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

দ্বার খুলছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর

রাজশাহীকে মরুকরণ থেকে রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি, বাপার মানববন্ধন

নগরীতে পাথর বোঝাই ট্রাকে মিল্ল ৫ কোটি টাকার হেরোইন: চালক গ্রেফতার

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

পণ্য পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে শক্ত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর