Friday , 16 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরইউজের উদ্যোগে শুরু হচ্ছে মিডিয়া কাপ

প্রতিবেদক
sonynews
January 16, 2026 3:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে জমকালো আয়োজনে শুরু হচ্ছে ‘মিডিয়া কাপ-২০২৬’। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহীর কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত মোট আটটি দল অংশগ্রহণ করবে। খেলাগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) ফাইনাল ম্যাচ ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে মিডিয়া কাপ ২০২৬-এর পর্দা নামবে।
রাজশাহীর সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়া চর্চা বাড়াতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - আইন