সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১২, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামীলীগকে বিএনপিতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বিএনপি কর্মী রেজাউল (৪৫) ও তার ছেলে ইমন(২০) আহত হয়। পরে তাদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান , রেজাউল স্থানীয় আ.লীগকর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করেন বিএনপি কর্মী বাক্কার । এমন অভিযোগকে কেন্দ্র করে বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিক এবং করিমসহ ১০ থেকে ১৫ জন ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন। পরে ছেলেকে বাঁচাতে ছুটে আসলে রেজাউল ইসলামকেও মারধর করা হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মেজর সিনহা হত্যার রায় ঘোষণার ১ সপ্তাহের মধ্যে কার্যকর চায় এক্স-ফোর্সেস

রাজশাহী অঞ্চলে এবার কোরবানিযোগ্য পশু ৪৩ লাখ ৪৪ হাজার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃিতক সন্ধ্যা অনুষ্ঠিত

রাজশাহী রেলওয়ের মেইন লাইনে দুর্বৃত্তের আগুন

সোনারগাঁও থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

২০০ পিস ট্যাপেন্টোডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষিপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলা

রাজশাহী জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের চিঠি

“রাসিকের প্রকল্প পরিদর্শন ও পরিকল্পনা কমিশনের বিভাগের প্রধানের সভা”

চন্দ্রিমা থানা যুবদলের উদ্যোগে ইসরাইলি পণ্য বয়কটের ডাক: লিফলেট বিতরণ