শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৯, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।

 

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা: মুহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসান প্রমুখ। এসময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ। সভা পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।
পরে দ্বি-বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করা হয়। সভায় উভয় রিপোর্টের ওপর আলোচনা, পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা: আবদুল আউয়াল। সভা পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

তিস্তার পানিবণ্টন নিয়ে দিল্লি-ঢাকা বৈঠকের সুপারিশ

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ যশোরে আহত ও শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি’র মতবিনিময়

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা আগামীকাল

ঈদের উপহার পেয়ে আনন্দিত বাগমারার হাজার হাজার নারী

চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ৫

দুর্গাপুরে নির্বাচনি সরঞ্জাম গেছে ৬৭ কেন্দ্রে

রাসিকের ২৩-২৪ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

দেশে জঙ্গিবাদ নেই বললেই চলে, নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহীতে উচ্ছেদ আতঙ্ক: চার দশকের বসতি ভাঙায় ৭৫০ পরিবার গৃহহীন হওয়ার শঙ্কা