বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ দম্পতি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৮, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বৃহস্পতিবার (৭ মে) রাতে কাশিয়াডাঙ্গা সিটিগেট সংলগ্ন বাইপাস হাইওয়েতে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— মোছাঃ শারমিন নাহার সিমা (৪০) ও তার স্বামী মোঃ মাসুম রানা (৪২)। তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি বাসুদেবপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তারা মহানগরীর বোয়ালিয়া থানার কয়েরদারা এলাকায় বসবাস করছিলেন।
​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে যে, সিএনজিযোগে অভিনব কায়দায় মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। খবর পেয়ে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কে চেকপোস্ট বসায় র‍্যাব। এসময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালিয়ে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
​অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৩৭০ টাকা এবং তিনটি সিমসহ দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কোটি টাকার হেরোইন জব্দ, পুলিশ সদস্যসহ  গ্রেফতার ৩

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসী কর্মকান্ডে জড়ালে বিএনপি- জামায়াতকে ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

we are able to create beautifull and amazing things

নগরীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: মোটর সাইকেল জব্দ

নাটোরে বিএনপির কার্যালয়ে আওয়ামীগের তান্ডব

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন পাচার, গ্রেফতার ১

যে কোন শর্তে পরিবার নিয়ে বাঁচতে চাই, প্রশাসনের কাছে আকুতি রফিকুলের

রাজশাহীতে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার