বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৭, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

নগরীর বর্ণালী মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল সরকার ডিকো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব সরকার প্লাবন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, ডা. আবুল হাসনাত ডাবলু (কোষাধ্যক্ষ, ড্যাব রাজশাহী মেডিকেল কলেজ শাখা), ডা. শেখ শামিম আহমেদ (সাধারণ সম্পাদক, বিএসএ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল)।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য আবদুল কাদের, মিনহাজ মারুফ সরকার, মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান স্বাধীন, সদস্য মো. রবিন, জেলা যুবদল নেতা নাফিজ আহমেদ, অরিন, রাফি, জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক হৃদয় সরকার বাতেন, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল আহমেদ শান্ত, নগর যুবদল নেতা শ্রাবণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে শিশু ধর্ষণ মামলার আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার: র‍্যাব

ভারতের রপ্তানি বন্ধের খবরে বাড়ল পেঁয়াজের দাম

গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইন উদ্ধার: ভিডিও

রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

রাজশাহীতে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি সমাবেশ বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে ২ নারী নিহত

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

ডেঙ্গু রোগী বাড়ছে রামেকে, টনক নড়ছে না কতৃপক্ষের!

Entrepreneurship is viewed as change include.