Monday , 3 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মেসির রেকর্ড ভাঙলেন ফোডেন

প্রতিবেদক
sonynews
October 3, 2022 3:20 pm

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হাটট্রিক করে ম্যাচের সম্পূর্ণ আলো নিজের দিকে টেনে নিয়েছেন আর্লিং হলান্ড। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা তিন হাটট্রিক করা একমাত্র খেলোয়াড় এই নরওয়েজিয়ান দৈত্য। একই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনও। এই হ্যাটট্রিকে ইংলিশ মিডফিল্ডার রেকর্ড বুকে একটি রেকর্ড থেকে মুছে দিয়েছেন কিংবদন্তি লিওনেল মেসির নাম।

আর্লিং ব্রাউট হলান্ড প্রিমিয়ার লিগের সব রেকর্ড ভেঙে চুরে দেয়ার পণ করেছেন যেন। প্রতি ম্যাচেই কোনো না কোনো কীর্তি গড়ছেন তিনি। তার দ্যুতিতে বাকিদের পারফরম্যান্স হয়ে যাচ্ছে ম্লান।

না হলে রোববার (২ অক্টোবর) ওল্ড ট্রাফোর্ডে ফিল ফোডেন যা করেছেন তা নিয়েও আলোচনা হওয়ার কথা ঢের বেশি। একই ম্যাচে হলান্ডের পর হ্যাটট্রিক করেছেন তিনিও। ম্যানসিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগে এটাই তার প্রথম হ্যাটট্রিক। আর এ হ্যাটট্রিক করার পথে দ্বিতীয় গোলটা করে ফোডেন পূর্ণ করেছেন গার্দিওলার অধীনে ৫০তম গোল। তাতেই ভেঙেছেন লিওনেল মেসির একটা রেকর্ড।

ম্যানসিটির কোচ পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মেসির কিংবদন্তি হয়ে ওঠার ক্লাব বার্সেলোনায়। সেখানেই এক মৌসুমে ট্রেবলসহ ছয় শিরোপার রেকর্ড গড়া। কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত জেতা দুই চ্যাম্পিয়ন্স লিগই বার্সেলোনাতেই জিতেছিলেন। সেখানেই গড়ে উঠেছিল গার্দিওলা-মেসির যুগলবন্দী। তার হাত ধরেই মেসির এমন ভয়ঙ্কর হয়ে ওঠার সূচনা।

গার্দিওলার অধীনে সবচেয়ে কম বয়সে গোলের অর্ধশতক পূরণের রেকর্ড এতদিন ছিল মেসির দখলেই। আর্জেন্টাইন মহাতারকা ২২ বছর ১৬২ বয়সে গার্দিওলার অধীনে পূর্ণ করেন ৫০ গোল।

ফোডেন সিটির জার্সিতে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৫০তম গোল। এই গোলের সব কয়টিই তিনি করেছেন গার্দিওলার অধীনেই। স্প্যানিশ এই কোচের হাত ধরেই যে তিনি যোগ দিয়েছিলেন প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের দলে। ৫০তম গোল পাওয়ার দিনে ফোডেনের বয়স ছিল ২২ বছর ১২৭ দিন। এটাই গার্দিওলার অধীনে সবচেয়ে কম বয়সে ৫০ গোল পূর্ণ করার রেকর্ড।

পরে হাটট্রিক পূর্ণ করে সিটির জার্সিতে ফোডেন গোলসংখ্যা নিয়ে গেছেন ৫১ তে। ক্যারিয়ারের প্রথম হাটট্রিকের পর গুরু গার্দিওলার প্রশংসাও পেয়েছেন ২২ বছর বয়সী তারকা। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, গত মৌসুমে সে স্ট্রাইকার হিসেবে অনেক ম্যাচ খেলেছে। সে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খেলতে পারবে। বক্সের কাছে তার ভাবনা অন্যরকম।

গার্দিওলা আরও বলেন, কী অসাধারণ প্রতিভা সে! ছেলে হিসেবেও সে ভালো। সে আসলে ফুটবল নিয়ে বাঁচে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

আপত্তিকর অবস্থায় আটক দুই কৃষি কর্মকর্তা

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

১৯ নং ওয়ার্ডে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মেয়র প্রার্থী লিটন

রাজশাহী নগরীতে পিস্তলসহ ‘ককটেল মুরাদ’ গ্রেফতার

রাজশাহীতে থানা চত্ত্বরে দেখা মিললো রাসেল ভাইপারের

রাজশাহী-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন

নগরীতে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

প্রকাশ পেল ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’ প্রামাণ্যচিত্র

আমার নামের সঙ্গে ‘দেশনায়ক’ ‘রাষ্ট্রনায়ক’ ব্যবহার করবেন না, তারেক রহমান