মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে রিকশাচালকের সততায় হারানো মোবাইল, টাকা ও ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে এক রিকশাচালকের সততা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক উদ্যোগে হারানো মালামাল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এই রিকশাচালকের নাম আবুল হোসেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামে তার বাড়ি। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে এক নারী যাত্রীকে রিকশায় তুলে বোয়ালিয়া থানার জিরো পয়েন্ট স্যান্ডেল পট্টি এলাকায় পৌঁছে দেন।

রিকশা থেকে নামার সময় ওই নারী যাত্রী অসাবধানতাবশত তার ব্যবহৃত একটি ছোট হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে রেখে চলে যান।

পরবর্তীতে রিকশাচালকআবুল হোসেন ব্যাগটি খুলে দেখতে পান, এতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু নগদ অর্থ রয়েছে। ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি স্থানীয় একজন ব্যক্তির মাধ্যমে ডিসি সিটিটিসি, আরএমপির সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমানের নির্দেশে তাৎক্ষণিকভাবে রিকশাচালক আবুল হোসেনকে আরএমপির সদর দপ্তরে নিয়ে আসা হয়।

পরবর্তীতে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র গাজিউর রহমান, পিপিএম প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন এবং ব্যাগটির প্রকৃত মালিককে আরএমপির সদর দপ্তরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। যথাযথ যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে হারানো হ্যান্ডব্যাগসহ মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মালামাল ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিক আরএমপি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রিকশাচালক মোঃ আবুল হোসেনের সততার স্বীকৃতিস্বরূপ তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

আরএমপি কর্তৃপক্ষ রিকশাচালক আবুল হোসেনের সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করে বলেন, সচেতন নাগরিকদের এমন মানবিক ও নৈতিক আচরণ সমাজে নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে ভূমিকা রাখবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন

রাজশাহীতে প্রতারণার টাকা উদ্ধার করে দিলো বেলপুকুর থানা পুলিশ

অস্কারে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়া প্রেরণাদায়ক: সুমন

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড

আরএমপির পৃথক অভিযানে নারীসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

নগরীতে ড্রেনের ওপর ধসে পড়লো পাকা বাড়ি, ঝুকির মধ্যে পার্শ্ববর্তী বসবাসকারীরা

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বড়দিন সামনে রেখে ভারতে বাড়ছে খ্রিস্টানদের ওপর হামলা

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন