Sunday , 28 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর তানোরে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
sonynews
December 28, 2025 10:37 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত র‌্যাব-৫ তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন স্থানে লুকানো ছিল।

রোববার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুনিয়াপাড়া গ্রামের তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় জনৈক এন্তাজ আলী, জনৈক আঃ সোবাহান এবং জনৈক জয়নালের বসতবাড়ির বিভিন্ন পাশে  রান্নার লাকড়ির নিচে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে “Made in USA 7.0–5 MM” লেখা), দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, বারো রাউন্ড শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ বিভিন্ন অস্ত্রের খুচরা যন্ত্রাংশ।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এসব অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানেও অস্ত্রগুলোর সঙ্গে সরাসরি কাউকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন, ভোটের মাঠে শুরু কৌশলগত লড়াই

রাজশাহীর সবচেয়ে প্রবীণ সংবাদপত্র ব্যবসায়ী হেকমতউল্লাহ আর নেই

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ

রাজশাহী-খুলনার প্লটের লটারি ঢাকায়, ব্যাপক ক্ষোভ আবেদনকারীদের

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান