শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কিশোর গ্যাংকে চাঁদা না দেওয়ায় সাংবাদিককে হত্যাচেষ্টা

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৩, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশন এলাকায় চাঁদা না দেওয়ায় এক সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ অকিউল ইসলাম পরশ (৩৫) কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক পরশ ‘সনি বাংলার’ স্টাফ রিপোর্টার এবং আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, কোর্ট স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে রাশেদ, রাতুল, রাফি, টেরা সুজনসহ ৯ জনের একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা ওই এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছে।

অভিযোগে বলা হয়, গত ১২ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৭ মিনিটে রাশেদ নামের এক ব্যক্তি নিজেকে কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে মোবাইল ফোনে অকিউল ইসলাম পরশকে কোর্ট স্টেশন মোড়ে অবস্থিত তার খড়ির আড়তের সামনে দেখা করতে বলেন।

পরে সন্ধ্যা ৮টার দিকে সেখানে গেলে অভিযুক্তরা আড়তের চারপাশে পাকা দেয়াল নির্মাণের জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়।

এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কোর্ট স্টেশন মোড় সিএনজি স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় অভিযুক্ত রাশেদ, রাতুল ও রাফির নেতৃত্বে আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও চাইনিজ কুড়াল নিয়ে তাকে ঘিরে ধরে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ আলী জানান, অভিযোগের উপর আমার টিম কাজ করছে। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এলো ৩০ হাজার কোটি টাকা

রাসিকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সুইপ স্মার্টের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০ কেজি হেরোইনের বড় চালান জব্দ, বাবা-ছেলে আটক

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

৯ বছরে পা লাখলো নিউজ জি ২৪

বিএনপি-জামায়াতের কর্মীরা ভোট দিতে যাবে: মনোনয়নপত্র জমাকালে আসাদ

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাজশাহী বাস টার্মিনালে উত্তেজনা: শ্রমিক বিক্ষোভে মারধরের শিকার নেতা পাখি, অবৈধ কমিটি বাতিলের দাবি

গোদাগাড়ীতে প্রেমিকাকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার কিশোরের মৃত্যুর ঘটনা