রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঈশ্বরদী-রহনপুর কমিউটার ট্রেনে সিট কাভার সংযোজন: যাত্রীসেবায় নতুন উদ্যোগ পশ্চিমাঞ্চল রেলওয়ের

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৩০, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী-রাজশাহী-রহনপুর রুটে চলাচলকারী কমিউটার ট্রেনের আসনগুলোতে সিট কাভার যুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ট্রেনের আসনগুলোতে সিট কাভার প্রদান করা হয়।

রোববার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কভার সংযুক্তকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।

এ সময় তিনি বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে সার্বক্ষণিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। রেলের আধুনিকায়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঈশ্বরদী-রহনপুরগামী কমিউটার ট্রেনে সিট কাভার সংযুক্ত করা হলো।

তিনি এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ রেলের যাত্রীসেবায় অগ্রণী ভূমিকা রাখবে।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী আমিনুল হাসান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ইসাহাক আলী এবং অধ্যক্ষ মরিয়ম খাতুন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

এমপির বাড়িতে টাকার সিন্দুক, দুদকে আইনজীবীর অভিযোগ

রাজশাহীতে সুবিধাবঞ্চিত স্কুল ছাত্রীদের মাঝে মিডল্যান্ড ব্যাংকের বাইসাইকেল বিতরণ

সাংবাদিকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে : মেয়র লিটন

রাজশাহীতে মাইক্রোবাস ও জিপচালকদের সংগঠন রেজিস্ট্রেশনের পথে

পতিত স্বৈরাচারদের পরিবারের সদস্যদের রাজনীতিতে ফিরে আসার যত নজির

রাজশাহীতে সাংবাদিক হাসান মীরের ইন্তেকাল

“রাজশাহীর চারঘাটে ৫৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার”

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি