Friday , 28 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন

প্রতিবেদক
sonynews
November 28, 2025 6:55 pm

তানোর প্রতিনিধি: ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য বিএনপি সারাদেশ প্রার্থী ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের  সদস্য মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। এদিকে শুক্রবার (২৮ নভেম্বর) তিনি দিনব্যাপি তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি)  প্রতিটি ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠনের লক্ষে সকল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিন পাঁচন্দর ইউপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে সংশ্লিষ্ট  ওয়ার্ড  বিএনপির সভাপতিগণের সভাপতিত্বে এবং সম্পাদকগণের সঞ্চালনায় আয়োজিত কর্মীসভা ও সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,
সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক (অবঃ) নুরুল ইসলাম,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সরনজাই ডিগ্রী কলেজ অধ্যক্ষ ইমারত আলী,পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন,মুন্ডুমালা পৌর বিএনপির নেতা ফিরোজ কবির, তৌহিদুর ইসলাম রেজা, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা,সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, লুৎফর রহমান,সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও মামুন প্রমুখ। এছাড়াও তানোর উপজেলা ও মুন্ডুমালা  পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন পাঁচন্দর ইউপির ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যদিকে মোহাম্মদপুর গ্রামবাসির উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক মামুনুর রশীদের জন্মদিনে নেসকোর শ্রদ্ধা ও শুভেচ্ছা

হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছেন: রাজশাহীতে রিজভী

বগুড়ায় রথযাত্রা, বিদ্যুৎস্পর্শে মৃত বেড়ে ৬

সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প

পঞ্চগড়ে নৌকাডুবি এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র

তানোরে চা বিক্রেতার মেয়ে মেডিকেলে চান্স পেলেও অর্থাভাবে অনিশ্চিত স্বপ্ন

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চন্দ্রিমা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

শ্রমিকদের বিক্ষোভ: রাজধানীতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ