বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শ্রমিকদের বিক্ষোভ: রাজধানীতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩১, ২০২৪ ৬:০৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন দাবিতে বিক্ষোভরত গার্মেন্টসকর্মীরা আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। খবর: যুগান্তর

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকার একাধিক কারখানা থেকে হাজারো গার্মেন্টসকর্মী সড়কে অবস্থান নেন। তারা চাকুরিচ্যুতি ও একটি স্থানীয় পোশাক নির্মাণ কারখানা বন্ধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা পুলিশ ও সেনাবাহিনীর দুটি পরিবহনে অগ্নিসংযোগ করেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনার প্রতিক্রিয়ায় পুলিশ ও সেনা সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়।

স্থানীয়রা জানিয়েছেন, এই সংঘাত প্রায় এক ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মিরপুর ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, মিরপুর-১৪ এলাকায় সেনাবাহিনীর পরিবহন মোতায়েন থাকায় সকাল ১১টা পর্যন্ত সেখানে আসা গাড়িগুলোকে আগানোর অনুমতি না দিয়ে ভাষানটেক এলাকার দিকে যেতে বলা হয়। এ সময় শুধু মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এলাকার মধ্যে গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়।

সকাল ১১টার পর উল্লিখিত এলাকাগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। হতাহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্মে ১০০ গ্রাম হেরোইন-সহ মাদক কারবারি গ্রেপ্তার

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি'র?

দেউলিয়া হয়ে গিয়েছিলেন অমিতাভ, কত টাকার দেনা ছিল বিগ বি’র?

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

রাজশাহীতে ব্ল্যাক ফ্রাইডের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

চার দশকের গৌরবযাত্রা: জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯ বছর পর পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

কনকনে শীতে সড়কে ছোট ভাইকে আগলে রাখে বোন, মিলল চাঞ্চল্যকর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২২