Wednesday , 19 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 19, 2025 10:35 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ১১৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (২৭)। সে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর বাঁচামারা গ্রামের মোঃ ইমান মাতবরের ছেলে। বর্তমানে সে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর ) দিবাগত রাত পোনে ১টায় চন্দ্রিমা থানার একটি দল পদ্মা আবাসিক এলাকার রাজ্জাকের মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, পদ্মা আবাসিক এলাকার একটি বাসায় ইয়াবা বিক্রি চলছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাব্বির হোসেনকে ধাওয়া করে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের ফয়েল পেপার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

পুলিশ সদর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

রাজশাহীতে মোটরসাইকেলের সাথে হানিফের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণের তিন কর্মচারিসহ নয়জন আটক

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

যুবলীগের সম্মেলনকে ঘিরে নগর জুড়ে শোভা পাচ্ছে নাহানের ব্যানার ও ফেস্টুন

চালের উৎপাদন কিছুটা পিছিয়ে আছে: কৃষিমন্ত্রী

রাজশাহীতে দৃষ্টিনন্দন আধুনিক বহুতল ভবনের নির্মাণতা মিনু

রাজশাহীতে পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ, ৬৮ ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৩