Friday , 14 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর চারঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
November 14, 2025 5:32 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলিদাগাছী বাজার এলাকায় ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মিজান আলী (২৪)–কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গ্রেফতারকৃত মিজান কাটাখালী থানার টাঙ্গন এলাকার মোঃ রেজাউল করিমের ছেলে।

র‍্যাব জানায়, মিজান এলাকায় চিহ্নিত মাদক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে নিজ পেশার আড়ালে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্প জানায়, মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মিজানের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আইন