শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জানা গেল ইশরাকের হবু স্ত্রীর পরিচয়

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১১, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সেরেছেন। তার হবু স্ত্রীর পরিচয় পাওয়া গেছে।

তার নাম ব্যারিস্টার নুসরাত খান। তিনি টাঙ্গাইল জেলা সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে।

শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরিয়েছেন।

ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, হঠাৎ করে পারিবারিকভাবে বিয়ের আংটি পরানো হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরানো হয়েছে।

ইশরাক ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে। তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করেন।

তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক।

তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র। তিনি বাবার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে রাসিক প্রশাসক

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

বিএমডিএ-তে তার চুরি: তদন্তের নামে চোর ছাড়ার অভিযোগ পুলিশের ওপর

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাকসু নির্বাচন: ভিপি শিবিরের মোস্তাকুর, জিএস আধিপত্যবিরোধী আম্মার

মোহনপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মা–বাবার সঙ্গে কথা বলতে বলতেই নাট্যনির্মাতার মৃত্যু, দাফন সম্পন্ন

গঙ্গার পানির নায্যহিস্যা আদায়ে দলমত সকলকে ঐক্যবদ্ধ হতে হবে