Thursday , 20 November 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চার দশকের গৌরবযাত্রা: জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
sonynews
November 20, 2025 8:06 am

ইফতেখার আলম বিশাল: জমকালো আয়োজনে চার দশক পূর্তি উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন—রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। এ সময় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে “জুলাই পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম: স্বাধীনতা, নৈতিকতা ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনকালে রাবি প্রেসক্লাবের সহ-সভাপতি আশিকুল ইসলাম ধ্রুবের সঞ্চালনায় সভাপতি মনির হোসেন মাহিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আমার আবেগের জায়গা। নানা চড়াই উতড়াই পাড় হয়ে প্রিয় সংগঠন আজ ৪০ বছরে পদার্পণ করেছে। চার দশক পূর্তি উপলক্ষে আমরা চেষ্টা করেছি জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করার। আশা করছি, সামনের দিনগুলোতেও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো।

এসময়, প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছে। তাদের চার দশক পূর্তিতে আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও তারা তাদের পেশাদারিত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভুমিকা পালন করবে’।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সালেহ হাসান নকীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) ড. মোহা. ফরিদ উদ্দীন খান ও রাবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হকসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, ‘আমরা নির্ভীক সত্য লিখবোই’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৯৮৬ সালে যাত্রা শুরু করে রাবি প্রেসক্লাব। প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ার ভিত্তিক কর্মশালাসহ চিত্তবিনোদনের আয়োজন করে আসছে সংগঠনটি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন তদন্তের নির্দেশ

রাজশাহী শহরকে সুন্দর ও নিরাপদ করতে সমন্বয় সভা

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু

মাদকবিরোধী সাইকেল স্ট্যান্টশোর উদ্বোধন করলেন, পুলিশ কমিশনার

৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের

৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের

সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশে রুয়েটে নেসকো’র নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

তৃতীয়বারের মতো ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ পাবে, রাসিক

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ