• রাজশাহী, বাংলাদেশ
  • ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রমিক দলে অন্তর্ভুক্ত

প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫ ৫:৫৪

নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শ্রমিক দলে অন্তর্ভুক্ত

ইফতেখার আলম বিশাল: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২২৩৭) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র ইউনিয়নটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো) জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আবেদনের প্রেক্ষিতে সংগঠনটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ফেডারেশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

উল্লেখ্য, গত ৩০ জুন ২০২৫ তারিখে ইউনিয়নটি জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্যভুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সোহরাব হোসেন লাইজু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবঅন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খানকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “জাতীয়তাবাদী শ্রমিক দলের পরিবারে অন্তর্ভুক্ত হওয়ায় আমাদের দায়িত্ব আরও বেড়েছে। আমরা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করব।”

এ সময় তিনি আরও বলেন, “শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃত্ব আমাদের পথনির্দেশক হিসেবে কাজ করবে।”

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এ অন্তর্ভুক্তির মাধ্যমে নেসকোর শ্রমিক আন্দোলন ও সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে এবং শ্রমিক অধিকার আদায়ে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮