মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত এ বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

চলমান অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বোয়ালিয়া থানার ৩টি মামলার এক আসামিকে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: আহসান হাবিব (৪১)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি। তার পিতার নাম মো: মনসুর আলী এবং তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার বাসিন্দা।

এছাড়াও বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৫ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপির পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাটি কাটতে গিয়ে ডিজেলের পাইপ ফাটল, ড্রেনে ১০ হাজার লিটার—সরকারের ক্ষতি কত?

সিএনএনের বিরুদ্ধে মানহানি মামলা ট্রাম্পের

Russian cosmonauts work on robotic arm outside space

শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, তবুও ১৪ ঘণ্টা উড়ল লন্ডনগামী বিমান—দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা

বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান ‘উপহার’: ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও