শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অভিযোগের মুখেও নেসকোর নির্বাহী গোলাম আহাম্মদের চাকরি নবায়নের সুপারিশ

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:১২ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) নির্বাহী পরিচালক (অর্থ) সৈয়দ গোলাম আহাম্মদের চাকরি চুক্তির মেয়াদ তৃতীয় বারের মতো নবায়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও পতিত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট এই কর্মকর্তার “পারফর্মেন্স সন্তোষজনক বিবেচনায়” তার চাকরির মেয়াদ নবায়নের সুপারিশ করা হয়েছে। ফলে নেসকো দফতরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না কেউই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সৈয়দ গোলাম আহাম্মদের প্রথম নিয়োগ চুক্তির মেয়াদ ছিল ২০১৭ সালের ১৭ নভেম্বর থেকে ২০২০ সালের ১৬ নভেম্বর পর্যন্ত। একই পদে দ্বিতীয় চুক্তির মেয়াদ ছিল ২০২০ সালের ১৭ নভেম্বর থেকে ২০২২ সালের ১৬ নভেম্বর পর্যন্ত। শেখ হাসিনা সরকারের সময়ে চলতি চাকরির ধারাবাহিকতা ঠিক রেখে আবার তৃতীয় দফায় তার চাকরি চুক্তি নবায়ন করা হয়। সে অনুযায়ী তৃতীয় চুক্তির মেয়াদ ২০২২ সালের ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের (২০২৫ সাল) ২২ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।তার আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে এসে আগামী ২২ অক্টোবর থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ ২০২৬ সালের ২১ এপ্রিল পযর্ন্ত আবারো তা চাকরি নবায়নের জন্য সুপারিশ করা হয়েছে। এর আগে মেয়াদ বৃদ্ধির জন্য গত ১ জুন আবেদন দাখিল করেন সৈয়দ গোলাম আহাম্মদ।
সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিবের কাছে নেসকোর ব্যবস্হাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত এক পত্রে সৈয়দ গোলাম আহাম্মদের দফায় দফায় চাকরি চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এতে আরো বলা হয়, ২০২২ সালের ২০ অক্টোবর অনুষ্ঠিত নেসকো পরিচালনা পষ’দের ১৪৫ তম সভার সিদ্ধান্ত এবং বিদ্যুৎ বিভাগের পরামর্শ মোতাবেক সৈয়দ গোলাম আহাম্মদের চলমান নিয়োগ চুক্তির মেয়াদ আগামী ২২ অক্টোবর শেষ হবে। এরই প্রেক্ষিতে গত ১ জুন তার চলতি চাকরির ধারাবাহিকতাসহ মেয়াদ বৃদ্ধির বিষয়ে নেসকোর ব্যবস্হাপনা পরিচালক বরাবর আবেদনপত্র দাখিল করেন। পরে বিষয় টি গত ২৪ আগস্ট নেসকো পরিচালনা পষ’দের ২১৩ তম সভায় উপস্থাপন করা হয়। এতে বিস্তারিত আলোচনা শেষে সৈয়দ গোলাম আহাম্মদের “পারফর্মেন্স সন্তোষজনক বিবেচনায়” তার চাকরি চুক্তি আগামী ২২ অক্টোবর থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ ২০২৬ সালের ২১ এপ্রিল পযর্ন্ত নবায়নের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তার চাকরি চুক্তি নবায়নের বিষয়ে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের পরামর্শ ও সদয় নিদের্শনার জন্য পত্র প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নেসকোর একাধিক কর্মকর্তা বলেন, সৈয়দ গোলাম আহাম্মদ বিগত আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই সুবাদে পতিত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্টও ছিলেন তিনি। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক বার তা চাকরি চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। এখন অন্তর্বর্তী সরকারের সময়ে এসে আবারো তা চাকরি চুক্তি নবায়নে সুপারিশ করা হয়েছে।
তারা আরো বলেন, “পারফর্মেন্স সন্তোষজনক বিবেচনায়” তার চাকরি চুক্তির মেয়াদ বৃদ্ধি করে তা নবায়নের সুপারিশ করা হলেও তিনি গুরুতর অভিযোগে অভিযুক্ত। ইতোপূর্বে নেসকোতে ৩১ জন কর্মকর্তা-কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফলে নানা কারণ নেসকো দফতরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
নেসকোর একাধিক সূত্র জানিয়েছে, গোলাম আহাম্মদ অতীতে নারায়ণগঞ্জের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ক্ষমতাধর নেতা ও সাবেক এমপি শামিম ওসমানের সুপারিশে দু’বার চাকরি বৃদ্ধি পান। ফলে সংস্থার ভেতরে-বাইরে প্রশ্ন উঠেছে- “দুদকের সুপারিশ যখন মন্ত্রিপর্যায়ে থমকে যায়, তখন সাধারণ কর্মচারী বা গ্রাহকরা কি আদৌ কোনো সুবিচার পাবে?”
জানতে চাইলে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো: রহমতুল্লাহ বলেন, আমি ঢাকায় আছি। অল্প কিছু দিন হলো নেসকোতে যোগ দিয়েছি। রাজশাহী ফিরে গিয়ে খোঁজ নিয়ে জানাতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নেসকোর নির্বাহী পরিচালক(অর্থ) সৈয়দ গোলাম আহাম্মদকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নিখোঁজ রজনীগন্ধা পরিবহনের মালিক

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’

চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে নজিরবিহীন তদন্তের নির্দেশ

সরকার কারও স্বীকৃতির অপেক্ষায় বসে নেই: ওবায়দুল কাদের

রাসিকের রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের টিএলসিসি কমিটির সভা অনুষ্ঠিত

আরইউজে সভাপতি আব্দুল আউয়ালকে হুমকির ঘটনায় বিএফইউজে’র নিন্দা

বৈকালী সংঘের কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাসিকের নবাগত প্রশাসকের সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

রাজশাহীতে ডেভিল হান্টের ২ জনসহ গ্রেপ্তার ১২