বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেল কর্মকর্তাকে মারধরের অভিযোগে বিএনপি নেতা আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তির মেহের রেলস্টেশন মাস্টার রফিকুল ইসলামকে মারধরের অভিযোগে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে তাকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর অভিযোগের বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে আসেন। তদন্তের একপর্যায়ে অভিযুক্ত পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন স্টেশনমাস্টার রফিকুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে কিল-ঘুসি মারতে শুরু করেন। তদন্তকারী কর্মকর্তা তৎক্ষণাৎ তদন্ত অসম্পূর্ণ রেখে চলে যান।

বিষয়টি শাহরাস্তি থানা পুলিশকে অবহিত করলে এসআই আল আমিন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন।

জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, আমি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশনমাস্টারকে আক্রমণ করেন।

স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গায় কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধভাবে দখল করে আসছেন। বিষয়টি আমি লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে তিনি আমাকে কিল-ঘুসি মারতে শুরু করেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, আমার ভুল হয়েছে। গায়ে হাত দেওয়া ঠিক হয়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পত্রিকা অফিসে মাদক কারবারীদের হামলা-লুটপাট সম্পাদককে হত্যার হুমকি

লক্ষীপুরে জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর: শেয়ারহোল্ডারকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুট

ছেলের পর বাবা ধর্ষণ করেন কিশোরীকে, মামলার পর ছেলে গ্রেপ্তার

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহীতে সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকা প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

রাজশাহীর সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

রাজশাহী নগরীতে অবৈধ ইটভাটায় অভিযান

রাজশাহীতে আ.লীগ নেতা বিরুদ্ধে দুদকের চার্জসীট

রাজশাহীতে হচ্ছে অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট

রাজশাহীতে হচ্ছে অত্যাধুনিক মাল্টিপারপাস পাবলিক টয়লেট

পদ্মার চরে ১৫০ কৃষকের স্বপ্ন ভেসে গেল বন্যায়