মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সাবেক ডিসি কারাগারে

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।রাজশাহী খুচরা বাজার

এর আগে সকাল ১১টার দিকে সুলতানা পারভীন আদালতে হাজিরা দিতে গেলে তাকে দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. বজলুর রশিদ ও অ্যাডভোকেট আজিজার রহমান দুলু। আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের কর্মকর্তারা। চোখ বেঁধে তাকে তুলে এনে ডিসি অফিসে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এ ঘটনায় জড়িত ছিলেন। পরে আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজার অভিযোগ এনে রাতারাতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

কারামুক্ত হয়ে সাংবাদিক আরিফুল ইসলাম এ ঘটনায় মামলা করেন। দীর্ঘ পাঁচ বছর ধরে মামলা চলমান রয়েছে। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন সাবেক ডিসি সুলতানা পারভীন। তবে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

জামিন নামঞ্জুর, রাজশাহীর কুখ্যাত সুদ কারবারি সেই লিজা কারাগারে

রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় ডিলারের সহযোগী আটক, স্থানীয়দের মধ্যে উত্তেজনা

রাজশাহীর দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি

বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যাদেশের ৫ মাস পার, শুরু হয়নি কোনো কাজ

ভারতে আ.লীগের কার্যালয় বন্ধের আহ্বানে যা বলল দিল্লি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

হয়রানি কমাতে গণশুনানি করল রাজশাহী পাসপোর্ট ও ভিসা অফিস

হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি শেয়ার করলেন ডাকসু এজিএস