সোমবার , ৬ মার্চ ২০২৩ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে আরও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৬, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ
রাজশাহী নগরীতে আরও ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকা থেকে চিহ্নিত তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ছুরি-চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকার ইয়াসিনের ছেলে সাওন (৩৮), নগরীর মোন্নাফের মোড় এলাকার মৃত. সিরাজুল ইসলামের ছেলে মিলন (২৩) ও একই এলাকার সৈয়দ আলীর ছেলে সোহান (২৩)।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নগরীর টিকাপাড়া এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে থানা পুলিশ তাদের আটক করে। ধারণা করা হচ্ছে সাংবাদিক রফিকুল ইসলামের পরিবারের উপর হামলা ও ছিনতাইয়ের সাথে আটককৃতরা জড়িত রয়েছে। আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সাংবাদিকের পরিবারের উপর হামলা ও ছিনতাইয়ের সাথে জড়িত আছে কি না পরে জানা যাবে। তাদের বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় মামলা রয়েছে।

এর আগে রাজশাহী মহানগরীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শাহমুখদুম থানা পুলিশ । এসময় আসামিদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয় বলে জানিয়েছেন আরএমপির মিডিয়া মুখপাত্র রফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মৃত তোতা মিয়ার ছেলে সবুজ হোসেন (২৪) ও ফারুকের ছেলে মেহেদী (২৫) এবং সুজানগরের আব্দুল হাকিমের ছেলে সায়েম (২১)।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মতিহারে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় পা হারাতে বসেছেন লাভলী আক্তার শিল্পী

রাজশাহীতে ট্রাকে মিল্ল ২৪ কেজি গাঁজা: গ্রেপ্তার ৩

এবার রাজশাহীতে সেই ভুয়া পুলিশ অফিসারকে গণধোলাই দিলো শিক্ষার্থীরা !

রাজশাহী নগরীতে সাইকেলসহ চার ছিনতাইকারী গ্রেফতার 

রাজশাহী মহানগর আ.লীগের সাধারণ সম্পাদকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

নগরীতে চোরাই গরু সহ দুই চোর গ্রেফতার

বাজরাঙ্গি ভাইজান’এর মুন্নি এখন রূপে-গুনে টেক্কা দেবে বলি ডিভাদেরও

রাজশাহী নগরীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার